যাদের টাকা দিয়েছে সম্রাট

0
233
২১ অক্টোবর ২০১৯,১২ঃ৫০

নিজের কামানো টাকা একা ভোগ করেননি সম্রাট, গত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের এক প্রার্থীকে  কোটি টাকা চাঁদা দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী (সম্রাট)। তাঁর মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত ২৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টাকা দিয়েছেন। রিমান্ডে থাকা সম্রাটকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে র‍্যাব।রমনা থানায় করা অস্ত্র ও মাদক আইনের মামলায় সম্রাট ১০ দিন এবং তাঁর সহযোগী এনামুল হক ওরফে আরমান ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল তাঁদের রিমান্ডের পাঁচ দিন পার হয়েছে। র‍্যাব-১ কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছেন, মতিঝিলের ছয়টি ক্লাব থেকে তিনি প্রতি সপ্তাহে ৫০–৬০ লাখ টাকা চাঁদা পেতেন। ক্যাসিনোর পাশাপাশি গুলিস্তানের ছয়টি মার্কেট থেকে তোলা চাঁদার টাকাও তাঁর কাছে আসত। মতিঝিল ও গুলিস্তানের ফুটপাত থেকে প্রতি সপ্তাহে পাঁচ–ছয় লাখ টাকা করে পেতেন তিনি। এসব টাকার হিসাব-নিকাশ রাখতেন আরমান। আরমান সেই টাকার ভাগ বিভিন্ন ব্যক্তির হাতে পৌঁছে দিতেন। যাঁদের টাকা দিয়েছেন, তাঁদের সবার নাম র‍্যাবকে বলেছেন সম্রাট। র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, যাঁদের নাম এসেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

LEAVE A REPLY