
যুবলীগের সম্মেলনকে সামনে রেখে সগঠনটির নেতারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক করেন। তবে এতে সংগঠনের সভাপতি উপস্থিত ছিলেন না। বৈঠক থেকে বেরিয়ে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কারের কথা জানান কাদের।
যুবলীগের সপ্তম সম্মেলনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে। আগামী সম্মেলনে নেতা হওয়ার জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর। যুবলীগের নেতাদের অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে সংগঠনের শীর্ষ নেতা ৭১ বছর বয়সী ওমর ফারুক চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর পর থেকে ওমর ফারুক চৌধুরীকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়।
কেন্দ্রীয় ব্যাংক থেকে ওমর ফারুক চৌধুরী সহ বেশ কয়েকজন যুবলীগ নেতার ব্যাংক হিসাব তলব এবং বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।











