বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।১১/এ এবং ১১/বি নম্বর দুটি ভবনে একযোগে অভিযান শুরু হয়। ১১/এ ভবনের ছাদে ছিল মদের মিনিবার। এখানে আলমারিতে সারিবদ্ধভাবে মদ সাজানো ছিল। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা, সিসা ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে। এত বেশি পরিমান মদ দেখে আশ্চর্য বনে যান অভিযান চালানো মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের করমকরতারা।
ক্যাসিনো খেলার সামগ্রী ও মুদ্রা ও উদ্বার করা হয় সেখান থেকে। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা, সিসা ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে। রোববার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় দুই কেয়ারটেকারকে আটক করা হয়।
বিকাল সাড়ে চারটা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত । এরপর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান যুগান্তরকে বলেন, ৬ ঘণ্টার অভিযানে এ দুটি বাড়ি থেকে ৩৯০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ, ২৪ ক্যান বিয়ার, ৪ কেজি সিসা, ২০০ গ্রাম গাঁজা, ৩টি হুঁকা, ২শ’ গ্রাম গাঁজা ও ক্যাসিনো সরঞ্জাম জব্দ করা হয়। অপর এক কর্মকর্তা বলেন, এ বাসায় ক্যাসিনো এবং ছাদে মিনি বার এবং মদের গুদামের সন্ধান পাওয়া গেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্যাসিনোতে অভিযান পরিচালিত হয়েছে। এগুলোতে খেলা চলত বাংলাদেশি মুদ্রায়। কিন্তু এই বাসার ক্যাসিনোতে খেলা হতো ডলার দিয়ে। এখানে এক সেন্ট থেকে একশ’ ডলার সমমানের কয়েন পাওয়া যেত। এই কয়েন দিয়েই খেলা চলত। খেলা শেষে কয়েনের বিপরীতে ডলার দেয়া হতো। এতেই বোঝা যায়, এখানে হাইপ্রোফাইল মানুষ খেলতে আসতেন।’












