খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করছে বিএনপি : তথ্যমন্ত্রী

0
218

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে গঠিত মিডিয়া প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি এবং চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। তারা আসলে খালেদা জিয়াকে তাদের রাজনৈতিক ইস্যু করতে চায়। তাঁর মুক্তি চায় না।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা পুরোনো। এই অসুস্থতা নিয়েই তিনি রাজনীতি করেছেন। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপি নেতারা দেশের জনগণকে নিয়ে ভাবেন না। তাঁরা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলছেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে বছরজুড়ে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY