প্রথম বারের মতো টেস্ট দলের অধিনায়ক হলেন মুমিনুল

0
179

ক্রিকেটারদের আন্দোলন , বিসিবি সভাপতির বিতর্ক ও সাকিবের নিষেদাজ্ঞা সব মিলিয়ে বেহাল অবস্থায় বাংলাদেশ ক্রিকেট। এর মধ্যে নভেম্বর এ ভারত সফর। তাই তাড়াহুড়ো করেই ঘোষণা করতে হয়েছে নতুন দল ও অধিনায়ক।

প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেলেন মুমিনুল হক, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আপাতত দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের বিপক্ষে সিরিজের জন্য।

আগে নিয়মিত অধিনায়কের অবর্তমানে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজে ও নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর।

ভবিষ্যতের কথা মাথায় রেখে টেস্টে মুমিনুল হককে দায়িত্ব দেওয়ার কথা জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, “টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ভালো। সম্প্রতি ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও ভারত সফরে নেতৃত্ব দিয়েছে সে, ভালো করেছে সেখানে। এছাড়াও আমরা ভবিষ্যতের দিকেও তাকিয়েছি।”

LEAVE A REPLY