ফেসবুক নিয়ে আসলো ‘নিউজ ট্যাব’ নতুন ফিচার, যার মাধ্যমে লাভবান হতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো। যদিও এতদিন সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায় ভাগ বসিয়ে এসেছে ফেসবুক। এ নিয়ে অনেক অভিযোগ ছিল সংবাদপত্র ও টেলিভিশনগুলোর।
নতুন ফিচারটি সংবাদমাধ্যম গুলোর এই সমস্যার বিকল্প হিসেবে এসেছে।
মোবাইল অ্যাপে শুধু খবরের শিরোনাম দেখা যাবে এমন একটি সেবা চালু করেছে ফেসবুক। শুরুতে ওয়ালস্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে এবং লসঅ্যাঞ্জেলেস টাইমসসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের শিরোনাম দেখানোর মধ্য দিয়ে এটি চালু হয়েছে।
শিরোনামে ক্লিক করলে সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর যুগে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।
এর মাধ্যমে সংবাদমাধ্যম গুলোর সাথে দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক তৈরী করতে যাচ্চে ফেসবুক।












