বিএনপি নেতা গিয়াসের তিন বছরের কারাদণ্ড ও অর্থ জরিমানা

0
201
ফাইল ছবি

আজ বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস জেল দেয়া হয়েছে।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গত ৩০ মে আদালতে এই মামলা করেন। এতে বলা হয়, গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন।এর পর তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন গিয়াস কাদের চৌধুরী।

এ মামলায় এর আগে কারাগারে পাঠানো হয়েছিল গিয়াস কাদেরকে। গত বছরের ২৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

LEAVE A REPLY