রাজধানীর হাজারীবাগে উত্যক্ত করার প্রতিবাদ করায় প্রেমিকার সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে এক প্রেমিককে। নিহতের নাম আরিফুল ইসলাম সজল (২২)। মঙ্গলবার রাত ৮ টার দিকে হাজিরবাগ থানাধীন রায়েরবাজার ঢালে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত ওই তরুণের বন্ধু সানজিদা আকতার বলেন, ‘রায়েরবাজার সড়কের ঢালে আমরা দাঁড়িয়ে দুজন কথাবার্তা বলছিলাম। এ সময় দুই থেকে তিনজন যুবক আমাদের উদ্দেশে খারাপ মন্তব্য করেন। এতে সজল প্রতিবাদ করতে গেলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে সজল একজনকে চড় মারে। কিছুক্ষণ পর একসঙ্গে ১০ থেকে ১২ জন যুবক এসে সজলকে এলোপাতাড়ি মারধর করে ও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।’












