পাকিস্তানে দ্রুত গতির একটা ট্রেনে আগুন লেগে মারা গেছেন অন্তত ৭৩ জন ও আহত হয় অনেকে। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্স এর সূত্রে জানা যায় সকালের নাস্তা তৈরির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই অগ্নিপাতের সূত্র। যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
রেলমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। তবে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে অনেকের জীবনও রক্ষা পেয়েছে বলে জানান রেলমন্ত্রী।
পাকিস্তানে দীর্ঘ রেলযাত্রার সময় যাত্রীদের অনেকেই খাবার তৈরির জন্য গোপনে ট্রেনের ভেতরে গ্যাস সিলিন্ডার যুক্ত চুলা নিয়ে উঠে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন।
সূত্রঃ বিবিসি












