কলকাতায় বাংলাদেশ বইমেলা , শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে

0
191

১ নভেম্বর শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের মেলাও বসবে কলকাতার রবীন্দ্র সদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন হচ্ছে প্রতি বছর। এবার বইমেলায় যোগ দিচ্ছে বাংলাদেশের ৮৩টি প্রকাশনা সংস্থা।

বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয়েছে বাংলাদেশ বইমেলার। ১০দিন ব্যাপী আয়োজিত এই বইমেলার মঞ্চে থাকছে বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেমিনারে যোগ দেবেন ঢাকা ও কলকাতার বিশিষ্টজনেরা।

শুক্রবার বইমেলার উদ্বোধন হবে বিকেল চারটায়। প্রতিদিন মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রোববার মেলা চলবে বেলা দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে কলকাতার ভাষা ও চেতনা সমিতি।

২০১৬ সালে কলকাতায় বাংলাদেশ বই মেলা শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। মেলার আসর বসেছিল কলকাতার রবীন্দ্র সদন চত্বরে। ২০১৭ সাল থেকে এই মেলার আসর বসছে মোহরকুঞ্জ প্রাঙ্গণে। গত বছরও মেলা শুরু হয়েছিল নভেম্বরে।

সূত্রঃ প্রথম আলো

LEAVE A REPLY