ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেয়ার তিন মাস পর জম্মু–কাশ্মীর ও লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হলো। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজ থেকে হতে যাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারই দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু জম্মু ও কাশ্মীরে এবং আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। দুটি এলাকারই পুলিশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার।
গত ৫ আগস্ট জম্মু–কাশ্মীর ও লাদাখের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এতে বিক্ষোভের রূপ নেয় পুরো কাশ্মীরে।
বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কায় সরকার টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন এবং কারফিউ জারি করা হয়। প্রধান শহর শ্রীনগর ও এর আশপাশের শহর ও গ্রামে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়।












