প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিসিবি সাকিবের পাশে আছে, তাকে সব ধরনের সহযোগিতা দেবে।’ আইসিসির নিষেধাজ্ঞা ঘোষণার আগে ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গণভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সাকিব সেটাকে গুরুত্ব দেয়নি। আইসিসিকে তার জানানো উচিত ছিল। সাকিব ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে। তবে আইসিসি ব্যবস্থা নিলে আমাদের বেশি কিছু কারার থাকে না।
এছাড়াও খেলোয়াড়দের ধর্মঘট নিয়ে তিঁনি বলেন তাদের দাবি থাকলে বিসিবিকে জানাতে পারতো ধর্মঘটের প্রয়োজন ছিলনা।












