সাকিবের নিষেদাজ্ঞায় ক্রিকেট প্রেমী ও সাকিব ভক্তরা সহজে মেনে নিতে পারছে না। আইসিসির রায় ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ওই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা।
এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সাকিব ভক্তরা। সাকিব আল হাসানকে শাস্তির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী, মানিকগঞ্জ ও সাকিবের নিজ জেলা মাগুরায় ক্রিকেট ভক্ত, শুভানুধ্যায়ী এবং ক্রীড়া সংগঠকরা বুধবার বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন। আইসিসির ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সবাই।
ম্যাচ ফিক্সিং প্রস্তাবের তথ্য গোপন রাখায় ক্রিকেটের সর্বোচ্ছ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়।












