নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে মেসি

0
185

নিষেধাজ্ঞা শেষে ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি।

এরপর ১৮ নভেম্বর ইসরায়েলে উরুগুয়ের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচের দলেও আছেন মেসি। এ দুই ম্যাচের জন্য মেসি ছাড়াও জাতীয় দলে ডাক পেয়েছেন সার্জিও আগুয়েরোও।

দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল) ‘দুর্নীতিগ্রস্ত’ বলার জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এ ছাড়া তাঁকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। শাস্তির বিপক্ষে আপিল করেও লাভ হয়নি। গত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হার ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে জয়ের পর কনমেবল কর্তাব্যক্তি ও সদস্যদের তুমুল সমালোচনা করেছিলেন মেসি।

বার্সেলোনা তারকা দাবি করেছিলেন, স্বাগতিক ব্রাজিলের হাতে শিরোপা তুলে দেওয়ার সম্ভাব্য সব রকম চেষ্টাই করছে কনমেবল। আর সেমির পর এসব কথা বলেছিলেন দেখে পরের ম্যাচে (চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী) লাল কার্ড দেখানো হয়েছে—এমন দাবিও করেছিলেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। পরে অবশ্য নিজ আচরণের জন্য ক্ষমাও চেয়েছিলেন মেসি।

LEAVE A REPLY