আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)
এ বছর পরীক্ষা দিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। এর মধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন নেয়া হচ্ছে এবারের পরীক্ষা।
এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে।
এর মধ্যে নিয়মিত ২৩ লাখ ৯৭ হাজার ৫৬০ জন। অবশিষ্টরা অনিয়মিত। অনিয়মিতদের ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন জেএসসিতে এবং ৩০ হাজার ২৯১ জন জেডিসিতে। অনিয়মিতরা কেউ এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য। ফেল করা প্রার্থীও আছে। আছে মানোন্নয়ন পরীক্ষার্থী।
এ ছাড়া বিদেশি মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষায় ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে জেএসসি শিক্ষার্থীদের। আর জেডিসিতে হবে ১০ বিষয়ে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ নভেম্বর।












