প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, তবুও ফাঁস হচ্ছে বলে গুজব রটানো হচ্ছে : দীপু মনি

0
235
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবিঃ যুগান্তর

আজ (শনিবার) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবুও অপপ্রচারকারীরা প্রশ্নফাঁসের গুজব রটাচ্ছে। এসব অপপ্রচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের পেছনে না ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আজ শনিবার সকালে ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

সংবাদ করতে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং পরিচালনাকারী শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম সহযোগিতা করছে কোচিংয়ের বিরুদ্ধে। অথচ তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই সময় শিক্ষামন্ত্রী জানান কোচিং–বাণিজ্য করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক কানিজ ফাতেমার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন -শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জৈষ্ঠ সচিব মো: সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো: গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, কেন্দ্র পরিচালক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান।

LEAVE A REPLY