খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসবে

0
223
ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে খোকার মরদেহ খোকার ঢাকা পৌঁছাবে। এমন তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত,ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সোমবার নিউইয়র্কে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্ম নেওয়া সাদেক হোসেন খোকা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ছিলেন গেরিলা যোদ্ধা। তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগদানের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন এবং পরে বিএনপিতে যোগ দেন ও দলের ঢাকা মহানগর শাখার সভাপতি হন। ১৯৯১ সালে সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি। পরে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হন। সাদেক হোসেন ১৯৯৬ সালেও সাংসদ নির্বাচিত হন।

২০০১ সালের জাতীয় নির্বাচনে সাদেক হোসেন একই আসন থেকে আবারও সাংসদ হন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০২ সালে তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তিনি প্রায় ৯ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র ২০১৪ সালের গ্রেপ্তার হন। পরে চিকিৎসার জন্য কারাগার থেকে জামিনে মুক্তি পান। ২০১৪ সালের ১৪ মে চিকিৎসা করানোর জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।

LEAVE A REPLY