গতকাল জাবির উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে শিবির জড়িত হয়ে গেছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ফারজানা ইসলাম। এই আন্দোলনকে উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেন তিনি।
গতকাল মঙ্গলবার উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা আন্দোলনকারীদের উপর হামলা করে অবরুদ্ধ ভিসিকে তার বাসভবন থেকে বের করে আনে
পরে এক সংবাদ সম্মেলনে ভিসি বলেন , আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকে তিনি ছাত্রলীগের হামলা বলে মনে করেন না। তিনি বলেন ছাত্র হিসেবে ছাত্রলীগ এতদিন ধৈর্য রেখেছে। কিন্তু যখন এতে শিবির জড়িত হয়ে গেছে তখন ছাত্রলীগ তাদের যথাযথ ভূমিকা পালন করেছে বলে মনে করেন জাবি ভিসি।
এর পরে জাবির ভিসির নির্দেশে কতৃপক্ষের এক বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়।











