জাবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

0
181
ছবি সংগৃহিত

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি শুরু করে ঢাবি শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন ডাকসু ভিপি নূরূল হক। এই সময় ভিপি নূর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণের দাবিতে জাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ করছি। এছাড়া জাবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার দাবি করে তিনি।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে ক্যাম্পাসের ভিবিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদক্ষিন করে শেষ হয়। এই মিছিলে শিক্ষার্থীরা ভিবিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায়।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জাবির ভিসির পদত্যাগের দাবিতে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় ঢাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাবি শিক্ষার্থীরা।

LEAVE A REPLY