আজও বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

0
225
ছবিঃ সংগৃহিত

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল পুরো ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা পুরোনো প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে শুরু করে।

বেলা একটার দিকে প্রশাসনিক ভবন থেকে কয়েকশ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপাচার্যের বাসভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে ঘুরছে।

দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে গত কয়েক দিন ধরে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জাবির ভিসির পদত্যাগের দাবিতে জাবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এরই প্রেক্ষিতে ওই দিন এক সিন্ডিকেট সবাই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY