বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য, জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আজ (বৃহস্পতিবার) ভোরে ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই মনির উদ্দীন খান।
গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন মঈন উদ্দীন খান বাদলের ভাই।












