পাঁচ ক্যামেরা সঙ্গে ১০৮ মেগাপিক্সেল নিয়ে স্মার্টফোন দুনিয়া কাঁপাতে আসছে শাওমির নতুন ফোন। এই ফোনের মূল ইউএসপি ক্যামেরা ও তার ফিচার। কোন জনপ্রিয় স্মার্টফোনে এত হাই রেজ্যুলেশনের ক্যামেরা এই প্রথম।
আপাতত এমআইসিসি নাইন-প্রো-প্রিমিয়াম নামক ফোনটি শুধু চীনের বাজারেই ছাড়া হবে। সেখানে এই ফোনটির প্রাথমিক মূল্য রাখা হয়েছে ২ হাজার ৭৯৯ ইউয়ান (৪০০ মার্কিন ডলার)।
শাওমি দাবি করেছে এই ক্যামেরায় খুবই ঝকঝকে এবং সুস্পষ্ট ছবি তোলা যায়।












