ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল সাগর, ৮ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

0
199

ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আজ (শনিবার) সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর আর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় আটটি জেলা বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চাঁদপুর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এইসব জেলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ আবহাওয়া অধিদফতর থেকে জানায় ,আজ সন্ধ্যা নাগাদ যখন ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে আঘাত হানবে, সেই সময়টায় এসব অঞ্চলের নদ-নদী গুলো এবং সাগরে জোয়ার থাকবে। জোয়ারের পানি বৃদ্ধির প্রভাবে জলোচ্ছ্বাসের মাত্রা বেশি হবে।পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বুলবুল দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে হয়ে যাবে। এর প্রভাবে কাল রোববার ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে; আর জেডিসি পরীক্ষা নেয়া হবে ১৪ নভেম্বর।

LEAVE A REPLY