বাবরি মসজিদ মামলার রায় আজ, ভারতের উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ ধারা

0
186
ফাইল ছবি

বহুল আলোচিত ভারতের বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে আজ শনিবার। কোন পক্ষে যাচ্ছে রায়, বাবরি মসজিদ না রাম মন্দির? এই নিয়ে চলছে গুঞ্জন ও আতঙ্ক। কড়া নিরাপত্তা জারি করা হয়েছে পুরো ভারত জুড়ে। গোটা উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে শুক্রবার রাত থেকেই।

ভারতের অযোধ্যায় মোগল আমলে তৈরি একটি মসজিদের জমির মালিক কারা আজ সেই বিতর্কের নিষ্পত্তি করবে সুপ্রীম কোর্টের বিশেষ বেঞ্চ। বিতর্কিতএই জমিটি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার ঠিক ৭০ বছর পরে অবশেষে রায় দিচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত।

কট্টরপন্থী হিন্দুরা দাবি করেন বাবরি মসজিদের জায়গাতেই ভগবান রামের জন্ম হয়েছিল এবং একটি রামমন্দির ভেঙ্গে মোগল আমলে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। ১৯৯২ সালে কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার পর হিন্দু-মুসলিম দাঙ্গায় কমবেশি ২০০০ লোকের মৃত্যু হয়েছিল। সেই থেকে বাবরি মসজিদের ২ দশমিক ৭৭ একর জমির মালিকানা কার, তার চূড়ান্ত মীমাংসা এখনো হয়নি। এলাহাবাদ হাইকোর্ট ওই জমি বিবদমান তিন পক্ষ রাম লালা, সুন্নি ওয়াক্ফ বোর্ড ও নির্মোহী আখড়ার মধ্যে সমানভাবে ভাগ করার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে।

এর প্রেক্ষিতে আজ শনিবার এই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।

LEAVE A REPLY