আইসিসির র‌্যাঙ্কিং থেকে বাদ পড়লেন সাকিব

0
185
ফাইল ছবি

সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) খাতা থেকেও যেন মুছে যাচ্ছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের নাম।

সর্বশেষ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। র‌্যাংকিংয়ের তিন ক্যাটাগরিতে কোথাও পাওয়া যায়নি সাকিবের নাম।

প্রায় ১০ বছর ধরে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান বার বার দখল করে রেখেছিলেন সাকিব আল হাসান। ২০১৫ সালে ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেন তিনি।

এ বার অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এর পরে যথাক্রমে আছেন- গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ড বেরিংটন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং শন উইলিয়ামস। ব্যাটসম্যান, বোলার কিংবা অল-রাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ ১০০ জনের তালিকায় নেই আইসিসি থেকে নিষিদ্ধ হওয়া সাকিব।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ আর তিনে উঠেছেন ডেভিড মালান। বোলারদের তালিকায় শীর্ষে পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আফগান দলপতি রশিদ খান আছেন এক নম্বরে। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, ইমাদ ওয়াসিম, অ্যাডাম জাম্পা এবং শাদাব খান।

LEAVE A REPLY