ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন দুর্ঘটনার প্রায় আট ঘণ্টা পর ওই রুট গুলিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দুই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১৬ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।












