রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ

0
201
শহীদ নূর হোসেন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ ও ‘মাদকাসক্ত’ বলায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট জেড আই খান পান্না। তা না হলে পরবর্তীত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা ৯০ এর গণ-আন্দোলনের শহীদ নুর হোসেনের আত্মত্যাগকে কটাক্ষ করে মিথ্যাচারের আশ্রয় নিয়ে বিকৃত মন্তব্য করছেন যা জাতির জন্য অবমাননাকর। তাই কটাক্ষকারী রাঙ্গা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন হুঁশিয়ারি দেন।

এর আগে, রোববার (১১ নভেম্বর) বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক আলোচনা সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিল বলেন। এর পরই বেপক সমালোচনার মধ্যে পড়েন তিনি।

উল্লেখ্য ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।

LEAVE A REPLY