জাতীয় লিগে নাসিরের সেঞ্চুরি , রুবেলের ৭ উইকেট

0
170
নাসির হোসাইন ও রুবেল হোসেন। ফাইল ছবি

জাতীয় লিগে আজ ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছে নাসির হোসাইন। ওদিকে বল হাতে ৭ উইকেট নিয়ে বিধ্বংসী ম্যাচ খেলেন রুবেল হোসেন।

জাতীয় দল থেকে বাদ পড়া নাসির হোসেন এইবার জাতীয় লিগে তিনটি ফিফটি ও একই সেঞ্চুরি তুলে নেন। আজ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে নাসিরই পথ দেখিয়েছেন। প্রথমে আরিফুল ও পরে অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে জুটি বাঁধেন নাসির। ২০৫ বলে ১১ চারের সাহায্যে ১০৪ রানে আছেন অপরাজিত। তৃতীয় দিন শেষে রংপুর এগিয়ে ২১২ রানে, হাতে আছে ৫ উইকেট। এর আগে প্রথম ইনিংসে নাসিরের ৭০ রানে ভর করে ২৩৪ রান করে রংপুর।

অপরদিকে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল। ক্যারিয়ার সেরা ৫১ রানে ৭ উইকেট নিয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়েছেন রাজশাহীর ব্যাটিং।

LEAVE A REPLY