রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় পা থেঁতলে যাওয়া নারী মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মারা যান।
আজ মঙ্গলবার সকালে শান্তিনগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঘণ্টা দুয়েক চিকিৎসাধীন থেকে না ফেরার দেশে চলে যান ওই নারী।
নিহত নারীর নাম কানিজ ফাতেমা (৩০)। বাবার নাম আবুল ইসলাম। শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন তিনি।
সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আল মক্কা পরিবহনের একটি বাসে করে সকাল নয়টার দিকে শান্তিনগর মোড়ে আসেন কানিজ ফাতেমা। বাস থেকে নামার সময় চালক আচমকা বাসটি টান দেন। এতে ফাতেমা রাস্তায় পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী ও স্থানীয় লোকজন।












