ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় তিনটি তদন্ত কমিটি

0
206
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে একটি ও রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে। চার সদস্যের অপর কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।এতে কমপক্ষে ১৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।

LEAVE A REPLY