রোহিঙ্গা সমস্যা সৃষ্টির জন্য জিয়াউর রহমান দায়ী : প্রধানমন্ত্রী

0
178
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জাতির পিতাকে হত্যার পর প্রথমে পার্বত্য চট্টগ্রাম ও পরে রোহিঙ্গা সমস্যাটা শুরু হয়। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের যে হাত ছিলো তা নিয়ে কোনো সন্দেহ নেই। গতকাল বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন ’৭৫ এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে যে হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় এবং এর পরে পার্বত্য চট্টগ্রামে সমস্যাটাও সৃষ্টি হয় ’৭৬-’৭৭ সালে। আর ’৭৮ সালে এই রোহিঙ্গা সমস্যা শুরু হয়। এটাই বাস্তবতা।’

অতীতে প্রতিবেশী দেশগুলোর সন্ত্রাসীদের এ দেশের মাটিকে ব্যবহার করে তাদের দেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সুযোগ দিয়েছিল—এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বা সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পারবে না।

সরকারি দলের শহীদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ভারত ও চীনের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে তাদের সক্রিয় ভূমিকা আশা করা হচ্ছে। কেবল ভারত আর চীন নয়—বাংলাদেশসহ মিয়ানমারের সঙ্গে যে কয়টি দেশের সীমান্ত আছে সেসব দেশের সঙ্গে বাংলাদেশ আলোচনা করছে। চীনের রাষ্ট্রপতি কথা দিয়েছেন এ সমস্যা সমাধানে যথাযথ ভূমিকা রাখবেন। ইতোমধ্যে তারা প্রতিনিধিও পাঠিয়েছেন। তারাও আলোচনা করছেন। চাপ দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমি প্রত্যেকের কাছ থেকেই ভালো সাড়া পেয়েছি এবং এই সমস্যাটির যে একটা সমাধান হওয়া উচিত এখন এটা সকলেই অনুধাবন করে। তবে, তাদের দৃষ্টিভঙ্গিটা হলো মিয়ানমারের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা রেখে এই রোহিঙ্গারা যেন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে। কাজেই তাদের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।’

LEAVE A REPLY