দিনের শুরুতে দুই ওপেনারকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। হাল ধরতে চেয়েও টিকতে পারলেন না মিঠুন। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে ফায়ার যান তিনি। এরপর অধিনায়ক মমিনুলকে সঙ্গে নিয়ে জুটি বেঁধে দলকে কিছুটা আশার এল দেখায় মুশফিক। ১০৫ বল খেলে ৪৩ রানের ইনিংস খেলেন মুশফিক। মোহাম্মদ শামির বলে ৪৩ রানে থেমে যান মুশফিক।
মাহমুদউল্লাহ , লিটন দাস ও মেহেদী হাসান কেউ টিকে থাকতে পারলেন না। সব উইকেট হারিয়ে সব মিলিয়ে ৫৮.৩ ওভার পর্যন্ত ১৫০ রান করতে সক্ষম হয় সফরকারীরা। ভারতের হয়ে তিন উইকেট নিলেন মহম্মদ শামি। দু’টি করে উইকেট উমেশ যাদব, ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের।
এর আগে ভারত সফরের প্রথম টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে যান ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। ৬ রান তুলে জাদবের বলে আউট হন ইমরুল। সমান সংখ্যক রানে ইশান্ত শর্মার বলে বিদায় নেন সাদমানও।
দলীয় ৩১ রানে মোহাম্মদ শামির বলে আউট হবার আগে মোহাম্মদ মিথুন করেন ১২ রান। দলীয় ৯৮ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে ফিরে যান মুমিনুল। বিদায়ের আগে ৮০ বলে ৩৭ রান তুলেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া ১০ রান করা মাহামুদুল্লাহ রিয়াদকে ফিরিয়েছেন অশ্বিন।












