টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

0
185
ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ । বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস-১।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

ভারত একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

LEAVE A REPLY