প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান নতুন করে দাম্পত্য জীবন শুরু করেছেন। সম্প্রতি তিনি বিয়ে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে। আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবেও পরিচিতি রয়েছে।
গুলতেকিন খানের বনানীর বাসায় চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীর সঙ্গে ১০ বছর আগে বিয়ে বিচ্ছেদ হয়।
হুমায়ূন আহমেদ এবং গুলতেকিন খানের বিয়ে হয় ১৯৭৩ সালে।হুমায়ূন এবং গুলতেকিন দম্পতির চার ছেলেমেয়ে। তিন মেয়ে নোভা, শীলা ও বিপাশা এবং ছেলে নুহাশ। দীর্ঘ ৩২ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়।












