রংপুর এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত ,তিনটিতে আগুন

0
207

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ৭বগি লাইনচ্যুত হয়ে তিনটিতে আগুন ধরে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। সিগন্যাল ভুল হবার কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তার ধারণা ।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন ধরা বগিগুলো থেকে যাত্রীদের প্রায় সবাই জানালার কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ ঘটনায় ৫-৭ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY