দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয়

0
183
ছবি : সংগৃহীত

তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইমরুল কায়েস ও সাদমান ইসলামের উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ১০ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে উমেস যাদবের বলে বোল্ড হন ইমরুল কায়েস। ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

এর আগে ইন্দোর টেস্টে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের ভর করে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। এর ফলে প্রথম ইনিংসেই ৩৪৩ রানে এগিয়ে রইল স্বাগতিকেরা।

প্রথম ইনিংসেই সব উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম ও সর্বোচ্চ চারটি উইকেট নেন আবু জায়েদ রাহী

LEAVE A REPLY