১৩০ রানের ব্যাবধানে হারলো বাংলাদেশ

0
180
ছবি : সংগৃহীত

কলকাতায় ইন্দোর টেস্টে ভারতের কাছে ১৩০ রানের ব্যাবধানে হারলো বাংলাদেশ। এতে সিরিজে ১-০ এগিয়ে রইলো ভারত।

ভারতের দেয়া ৪৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১০ রানে হারায় দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ফিরে গেলেন প্যাভেলিয়নে। এরপর সুবিধা করতে পারেনি মুমিনুল হক ও মিঠুন। তাদের দুজনকে ফিরান মোহাম্মদ সামি। এরপর মোহাম্মাদুল্লাহকে সঙ্গে নিয়ে ৬০-৪ সংগ্রহ নিয়ে প্রথম সেশন শেষ করেন মুশফিক।

দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও ধাক্কা খেলো বাংলাদেশ। ব্যাক্তিগত ১৫ রানে মোহাম্মদ সামির বলে রোহিত শর্মার হাতে কেচ তুলে দেন মোহাম্মাদুল্লাহ। এর পর ৩৫ রানে অশ্বিনের বলে অশ্বিনকে ক্যাচ দিয়েই আউট হন লিটন দাস। দ্বিতীয় সেশন শেষে ৩৯.২ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ১৩৫ রান।

তৃতীয় সেশনে মুশফিকুর রহিম আউট হন ৬৪ রান করে। অশ্বিনের বলে পুজারার হাতে কেচ তুলে দেন । তার আগে ফিরে গিইয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান। ইবাদত হোসেনকে এক রানে ফিরিয়ে প্রথম টেস্টে জয় তুলে নেয় ভারত । ২১৩ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এক ইনিংস ও ১৩০ রানে প্রথম টেস্ট জিতে নিল ভারত।

এর আগে বাজে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হন টাইগাররা। পরে মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের ভর করে ৬ উইকেটে ৪৯৩ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

LEAVE A REPLY