চারদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0
197
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে ‘দুবাই এয়ার শো-২০১৯’ ও আরও কিছু অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বাংলাদেশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আবুধাবির হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

রোববার সকালে বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো ইভেন্ট ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শোটি অনুষ্ঠিত হবে। চারদিনের আমিরাত সফর শেষে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

LEAVE A REPLY