শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই গোতাবায়া রাজাপাকসে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করেছেন।
৫২.২৫% ভোট পেয়ে জয় পান তিনি। অন্য দিকে তার চরম প্রতিদ্বন্দ্বি সাজিথ প্রেমাদাসা পান ৪১.৯৯% ভোট।
সাবেক রাষ্ট্রপতি মহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া রাজাপক্ষ। দেশের প্রতিরক্ষা সচিবও ছিলেন তিনি। সেনাবাহিনীতেও দীর্ঘদিন কাটিয়েছেন। এমনকি এলটিটিই-র বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের অবসানও তাঁর হাত ধরেই। এই অভিজ্ঞতাই নির্বাচনী লড়াইয়ে কাজ দিয়েছে। সংখ্যালঘু মুসলিম এবং তামিলরা তাঁর উপর অসন্তুষ্ট হলেও, সংখ্যাগুরু সিংহলীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েইছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বৌদ্ধদেরও সমর্থনও পেয়েছেন তিনি।












