শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানরা।
টসে জিতে ব্যাট করতে নেমে গুরবাজের ৭৯ রানে ভর করে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রান করে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ,ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারে আফগানিস্তান। সেই আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচে হারাল দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের।












