বিপিএলে দল পাননি আশরাফুল-শাহরিয়ার নাফিস

0
171
মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিস। ফাইল ছবি

গতকাল রোববার শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বঙ্গবন্ধু বিপিএল) ২০১৯ এর প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি হোটেলে এই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড় দলে ভেড়ায়।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এর প্লেয়ার্স ড্রাফটে কোনো দল পাননি বাংলাদেশ জাতীয় দলের প্রথম সুপার স্টার বলা হয় মোহাম্মদ আশরাফুল। যার হাত ধরে জয় আসতে থাকে বাংলাদেশের। বিপিএল -এর প্রথম আসর গুলোতে খেলেছেন দুর্দান্ত। শত রানের ম্যাচ খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে।

কিন্তু ফিক্সিংয়ের জালে আটকা পড়ে দীর্ঘ পাঁচ বছর ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল সবশেষ বিপিএলেও খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। কিন্তু দেখতে পারেনি ভালো খেলা । যার ফলে হয়তো এইবার কোনো দল তাকে নিতে আগ্রহ দেখায়নি।

এইদিকে বিপিএলে কোনো দল পাননি জাতীয় দলের হয়ে খেলা আরেক দুর্দান্ত বাঁহাতি ওপেনের শাহরিয়ার নাফিস। গতবার খেলেছেন রাজশাহী কিংসের হয়ে। কিন্তু আশরাফুলের মতো তাকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল।

এছাড়া দল পাননি – এবাদত হোসেন, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন লিখন, স্পিনার তানবীর হায়দার, পেসার শাহাদাৎ হোসেন, সোহরাওয়ার্দি শুভ, অল-রাউন্ডার জিয়াউর রহমান।

LEAVE A REPLY