৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহাদাত

0
161
শাহাদাত হোসেন। ফাইল ছবি

সতীর্থকে পেটানোয় সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। এর মধ্যে ২ বছর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে আছে এক লাখ টাকা জরিমানা। গতকাল সোমবার জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটানোর দায়ে তার ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই শাস্তির বিরুদ্ধে ২৬ নভেম্বরের মধ্যে আপিল করতে পারবেন তিনি।

শেষ ২০১৫ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন এই ৩৩ বছর বয়সি ডানহাতি পেসার। দলে না থাকলেও তার বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সংবাদ হয়েছেন তিনি।

এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০১৫ সালে হওয়া মামলায় জেল খাটতে হয় তাকে। শেষ গতকাল সোমবার লিগে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পেটানোয় দায়ে সংবাদে আসেন তিনি। এর পর আজ মঙ্গলবার বিসিবি টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে এই শাস্তি দেয়া হয় শাহাদাত হোসেনকে।

LEAVE A REPLY