মেসির শেষ সময়ের গোলে আর্জেন্টিনার রক্ষা

0
208
ছবি : সংগৃহীত

গতকাল সোমবার রাতে ইসরায়েলের তেল আবিবে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে হার এড়ানো থেকে রক্ষা করেন লিওনেল মেসি। ২-২ গোলে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় আলবেসিলেস্তেরা।

৯১ মিনিটের মাথায় উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন কাসেরেসের হাতে বল লাগার কারণে পেনাল্টি পায় আর্জেন্টিনা। শেষ সময়ের সুযোগটি কাজে লাগান মেসি। পেনাল্টি কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ফুটবলের এই ছোট জাদুকর।

হাইভোল্টেজ এই ম্যাচের ৩৪তম মিনিটেই এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেজের দেয়া পাসে গোল তুলে নেন স্ট্রাইকার এডিনসন কাভানি। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে দল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে গোল তুলতে মরিয়া হয়ে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬৩ মিনিটে মেসির করা ফ্রি-কিকে মাথা ছুঁয়ে গোল করে সমতায় ফেরান সার্জিও অ্যাগুয়ারো। ম্যাচের ৬৮ তম মিনিটে লুইস সুয়ারেজ দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে উরুগুয়েকে ২-১ এ এগিয়ে দিয়েছিলেন।

LEAVE A REPLY