লবণের দাম বাড়ার কোনো কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

0
165
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন , ‘দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। প্রতি মাসে আমাদের ভোজ্য লবণের চাহিদা থাকে কম-বেশি এক লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ছয় লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনও সংকট হওয়ার প্রশ্নই ওঠে না।’ আজ মঙ্গলবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন , লবণের দাম বাড়াতে এক শ্রেণির ব্যবসায়ী গুজবের সুযোগ নিচ্ছে।

তিনি আরও বলেন ,দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। লবণের কোনও সংকট নেই। আমার নির্দেশ আপনারা বাজার মনিটর করেন। লবণ নিয়ে কারসাজি করলে জেল দেয়ার প্রয়োজন হলে জেলে দেন, যাকে জরিমানা করার দরকার করেন। বাজারের দামটা ঠিক রাখেন।

LEAVE A REPLY