দুই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে

0
206
ছবিঃ সংগৃহিত

ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে টানা ৮ ঘণ্টা জনদুর্ভোগের পর দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অবস্থানরত পরিবহন শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। এতে ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম দুই মহাসড়কে যান চলাকালে স্বাবাভিক হয়।

এর আগে আজ সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে ধর্মঘট করেছিলেন পরিবহন শ্রমিকেরা । ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ আশপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পরে চট্রগ্রাম ও সিলেট মুখী যাত্রীরা।

উল্লেখ্য , গত ১ নভেম্বর কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮। নতুন আইনে জেলসহ বিশাল অংকের অর্থ জরিমানা বিধান রাখা হয়। গত রোবার (১৭ নভেম্বর) থেকে কাৰ্যকর হয় নতুন আইনটি। নতুন এই সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও সকাল থেকে দেশের বিভিন্ন মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ করে ধর্মঘট করেছিলেন পরিবহন শ্রমিকেরা।

LEAVE A REPLY