অঘোষিত পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

0
190
ফাইল ছবি

দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও সারাদেশে বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে গত কয়েকদিন দেশের সামান্য কয়েকটি জায়গায় পরিবহন ধর্মঘট থাকলেও আজ বুধবার দেশের গুরুত্বপূণ মহাসড়ক গুলোতে যান চলাচল অনেকটা নেই বললেই চলে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। অঘোষিত এই ধর্মঘটের ফলে অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় একেবারে কম। বিভিন্ন সড়কে গুটিকয়েক যান চলতে দেখা গেলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে যাত্রীদের নামিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করতে হয়।

ঢাকা , চট্টগ্রাম , খুলনা, কুষ্টিয়া , টাঙ্গাইল ,ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় বাস টার্মিনাল থেকে দ্বিতীয় দিনের মতো কোনো বাস ছেড়ে যায়নি। কিছু বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে আসলেও পরিবহন শ্রমিকদের বাধার মুখে চলাচল বন্ধ রাখতে দেখা যায়।

উল্লেখ্য , গত ১ নভেম্বর কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮। নতুন আইনে জেলসহ বিশাল অংকের অর্থ জরিমানা বিধান রাখা হয়। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সপ্তাহের জন্য নতুন আইন বাস্তবায়ন শিথিল করে। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়। এরপর গত রোবার (১৭ নভেম্বর) থেকে কাৰ্যকর হয় নতুন আইনটি।

নতুন এই সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও সকাল থেকে দেশের বিভিন্ন মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

LEAVE A REPLY