এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামী শনিবার ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল মুখোমুখি হবে পাকিস্তানের ইমার্জিং দলের সাথে।
এর আগে আজ বৃহস্প্রতিবার সকালে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে দাপট দেখতে থাকে বাংলাদেশের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং করে আফগানিস্তানের ব্যাটসম্যানদের সুবিধা করতে দেয়নি। আফগানিস্তানের রাসুলির ১১৪ রানের ইংনিসের সুবাদে ৫০ ওবারে ৯ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও সৌম্য সরকার তিনটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৭ রানের জুটি করে। সৌম্য সরকার ৬১ ও নাজমুল হোসেন শান্ত ৫৯ রানা করেন। দলীয় ১৩৩ এ সৌম্য ও ১৫৪ রানে শান্ত ফিরে যান। এর পর দুর্দান্ত ম্যাচ খেলেন ইয়াসির আলী ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ । এছাড়া ৫৬ বলে ৩৮ রান করে ক্রিজে ছিলেন ইয়াসির আলী।
৩৯.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এর আগে গতকাল সেমিফাইনালের আরেক খেলায় ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তান। আগামী শনিবার ইমার্জিং কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।












