ভারতকে হারিয়ে ইমার্জিং কাপের ফাইনালে পাকিস্তান

0
176
ছবিঃ সংগৃহিত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনালে উঠলো পাকিস্তান।

গতকাল বুধবার ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে ইমার্জিং কাপের সেমিফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান দল।

ক্রিকেটে ভারত-পাকিস্তান খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই । তা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যেকোনো পর্যায়ের ক্রিকেটেই হোক না চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা মানেই দুই জাতির রোমাঞ্চকর লড়াই।

গতকাল ইমার্জিং কাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ইমার্জিং দলের পেনার ওমাইর ইউসুফ ৬৬ রান ও সাইফ বদরের ৪৭ রানের সুবাধে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তুলতে সক্ষম হয় ভারত ইমার্জিং দল। পাকিস্তানের কাছে ৩ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বিরাট-রোহিতের উত্তরসূরীরা।

সেমিফাইনালের অপর ম্যাচে আজ আফগানিস্তান ইমার্জিং দলের মুখোমুখি বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওবারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে আফগানিস্তান। আজকের খেলায় জয়ী দল শনিবার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের ইমার্জিং দলের সাথে।

LEAVE A REPLY