ইমার্জিং কাপের ফাইনালে বাংলাদেশকে বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান ইমার্জিং দল। আজ শেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেট ৩০১ রানের বিশাল সংগ্রহ তুলে পাকিস্তান।
পাকিস্তানের রহিল নাজিরের ১১৩ রান ও ইমরান রফিকের ৬০ রানে পাকিস্তানের সংগ্রহ ৩০১ রান।
বাংলাদেশের হয়ে সুমন খান ৩ টি ও হাসান মাহমুদ ২ উইকেট নেন।
এর আগে সকালে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৮ রানে পাকিস্তানের ওমাইর ইউসুফকে ফেরান পেসার সুমন খান। এরপর তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের রহিল নাজিরের ও ইমরান রফিকের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তান বিশাল সংগ্রহ তুলে নেয়।












