একুশে পদকজয়ী কবি ও স্থপতি রবিউল হুসাইন আর নেই। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিশিষ্ট লেখক মফিদুল হক বিষয়টি নিশ্চিত বলেন , দীর্ঘদিন ধরেই রবিউল হুসাইনের শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এর কারণেই তিনি বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন।
রবিউল হুসাইন ১৯৪৩ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন । তিনি ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (বর্তমান বুয়েট) আর্কিটেকচার ফ্যাকাল্টি খোলা হলে তাতে ভর্তি হন। সেখান থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক করেন। একই সময়ে তিনি লেখালেখি চালিয়ে যান।
তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী।
ভাষা ও সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষকও ছিলেন তিনি।












